২৮ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্বোধন ও যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি  »

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুবলীগের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান করে।

বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪ টার দিকে মাটিরাঙ্গার বিনোদন পার্ক জলপাহাড়ের সম্মুখে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো:রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল এিপুরা এমপি।

উদ্বোধন শেষে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্যই বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহীত সব পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।তিনি আরো বলেন, সামনে পৌর নির্বাচনে যাকে দলীয় প্রার্থীতা ঘোষনা করা হয় তাদের বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে উল্লেখ করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, আজ তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক। বাবার স্বপ্ন পুরনে শেখ হাসিনা যা বলেন তা করেন। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন নিরাপদ থাকবে।

উন্নয়নের গতি ধরে রাখতে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যুবলীগের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। নিজেদের বিভেদ ভুলে পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত যুবলীগ গড়ে তোলার আহবান জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, আওয়ামী যুবলীগের জেলা সভাপতি যতন কুমার এিপুরা, জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের প্রতিষ্টাতা মো: এরশাদুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার,

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো:হারুনুর রশীদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নেতা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: মেহেদী হাসান হেলাল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন লিটন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ