৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান, জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি »  

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া ব্রিজের পাশ্বে একটি বেকারী ও একটি মিষ্টি উৎপাদন কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুটি কারখানায় ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো.মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো.শিপন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

জানা যায় দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও দেশের খ্যাতি মান প্রতিষ্ঠান বনফুল,মধুবনের মোড়কে মাটিরাঙ্গা বাজারে প্রত্যেকটি দোকানে ধলিয়া ব্রিজের পাশ্বে ইকবালের মিষ্টি কারখানার উৎপাদিত মিষ্টি মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করে আসছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, বিক্রয়মূল্য, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, স্পস্টভাবে না লিখার দায়ে রহমানিয়া বেকারী ও ইকবালের মিষ্টি উৎপাদন কারখানা ও ক্রেতাদের ঠকানোর দায়ে ভোক্তাঅধিকার আইন ২০০৯এর ৩৭ দ্বারা মতে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে নিম্নমান ও অপরিছন্নভাবে খাবার উৎপাদন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন