খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা বিশ্বে মহামারি করোনা ভাইরাস সংক্রমণে অসহায় কর্মহীন শ্রমজীবি মানুষের দুঃখ কষ্ট দূরকরতে সরকার ত্রাণ সহায়তা নিয়ে জনগনের পাশে রয়েছেন । ত্রাণ হিসেবে চাল ও নগদ টাকা ছাড়াও শিশুখাদ্য সরবরাহ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার (১৩ মে ) মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে জানাযায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন ও১টি পৌরসভায় ২৮হাজার ৫শ,পরিবার সরকারি এাণ ও নগদ অর্থ সহযোগিতা পেয়েছেন।
মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিআর চাল বরাদ্দ করা হয়েছে ৩০৫ মেট্রিক টন। এরমধ্যে বিতরণ করা হয়েছে ২৮৫ মেট্রিক টন। বিতরণ করা চালে উপকারভোগী পরিবার সংখ্যা ২৮,হাজার ৫শ, এবং উপকারভোগী লোকসংখ্যা ১লাখ১১হাজার ৫৩৮জন
মাটিরাঙ্গা উপজেলায় এ পর্যন্ত জিআর নগদ টাকা মোট বরাদ্দ ১৪লাখ ২৫ এরমধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০লাখ ৯৫ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৭ হাজার ২শ, এবং উপকারভোগী লোকসংখ্যা ৩৬ হাজার জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৩ লাখ ৫০হাজার টাকা । এরমধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩লাখ ৫০হাজার টাকা এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক হাজার পরিবার।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল বলেন,মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারনে সরকার সারা দেশে লকডাইন ঘোষনার পর থেকে সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশের কারনে বিভিন্ন পেশাজীবি কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য খাদ্যসামগ্রী আমরা জনপ্রতিনিধির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।বর্তমানে আমাদের হাতে ১৭.৫ মেট্রিক টন চাউল পর্যায়ক্রমে তা বিতরন করা হবে
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সকল শ্রেণী-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা শুরু থেকেই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। কোন মানুষই খাদ্য সঙ্কটে থাকবেনা।খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত সরকারি এাণ সামগ্রী আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই পর্যন্ত ২৮হাজার ৫শ,পরিবারকে খাদ্যসামগ্রী বিতরন করেছি, জিআর নগদ টাকা মোট বরাদ্দ ১৪লাখ ২৫ এরমধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০লাখ ৯৫ হাজার টাকা।শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৩ লাখ ৫০হাজার টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।তিনি আরো বলেন,যেসমস্ত মানুষ সরকারি এাণ নিতে লজ্জা পায় তাদের ঘরে ঘরে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ পৌঁছে দিচ্ছি বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহবন্দি, কর্মহীন ও দু:স্থ-অসহায় উপজেলার ২৮হাজার ৫’শ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও জিআর নগদ অর্থ প্রদান করা হয়েছে।কোন মানুষ না খেয়ে থাকবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।
বাংলাধারা/এফএস/টিএম












