৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় হতদরিদ্রের ফোন পেয়ে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ভূইঁয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীরের কল পাওয়ার সাথে সাথে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ নিজে তার বাসায় ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালের দিকে তার বাসায় ত্রাণসামগ্রী পৌছে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর কল দিয়ে জানালেন, তিনি প্রতিদিন ৪০০ টাকা হিসেবে কাজ করতেন রংয়ের শ্রমিক হিসাবে। বাসায় দুই ছেলে এক মেয়ে স্ত্রীসহ মোট ৫ জনের সংসার। করোনা ভাইরাসের কারণে সরকার দেশে লগডাউন করেছেন। তাই বর্তমানে কোন কাজ-কর্ম নেই আমার সহায়তা প্রয়োজন, কেউ ত্রাণ দেয় নাই এখনো।

‘৩৩৩ তে কল দিয়ে ইউএনওর ফোন নাম্বার নিয়ে কল দেন। আমরা আজ সকালে তার বাসায় ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ, ১ কেজি আলু ১ লিটার তেল পৌঁছে দিই।’

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন