৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় হামে আক্রান্ত অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দূর্গম পাহাড়ী জনপদের ১নং ওয়ার্ডের তৈকাতাং এলাকায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের শিশুদের হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে মাটিরাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তৈকাতাং এলাকায় হামে আক্রান্ত শিশুদের পরিবার ও করোনাভাইরাসের সংক্রমণে অসহায় শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা ইউনিয়নে সহায়তায় উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও এাণ মন্ত্রনালয়ের অর্থায়নে হামে আক্রান্ত ২১ পরিবারকে পুষ্টিযুক্ত খাদ্যসামগ্রী ও মহামারি করোনা ভাইরাসে সংক্রমণে অসহায় শ্রমজীবী কর্মহীন হওয়া প্রায় ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থথিত ছিলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়া, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. অন্তর মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, সরকারিভাবে প্রদত্ত সবগুলো টিকা না দেওয়ার ফলে এ এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে । তিনি মাটিরাঙ্গা ইউনিয়নের দুর্গম জনপদ তৈকাতাং এলাকায় বসবাসরত জনগোষ্ঠির শিশুদের সময়মত সবগুলো টিকা গ্রহন করতে হবে মন্তব্য করে দেশব্যপি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান।

এ সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীনদের জন্য বরাদ্ধকৃত খাদ্যসামগ্রী বিতরণের পর সবাইকে সরকারের নির্দেশনা মেনে নিজ নিজ বাড়ীতে অবস্থান করার আহবান জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন