খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে আসীন হয়েছে বাবুল ও কামরুল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদেরকে মনোনীত করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কাউন্সিলরদের মতামতের ভিওিতে মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে মো. বাবুল আহম্মেদ ও সাধারন সম্পাদক পদে মো. কামরুল ইসলামের নাম ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড. জ্ঞান জ্যোতি চাকমা।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সবাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাদারন সম্পাদক সুবাস চাকমা, আওয়ামী লীগ নেতা এমএম জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা কল্যান মিত্র বড়ুয়া, শুভ মঙ্গল চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম‘র সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলাম।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. জ্ঞান জ্যোতি চাকমা।
সম্মেলনের প্রথম অধিবেশনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম












