১২ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা দূর্যোগ প্রশমন দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

নিয়ম মেনে অবকাঠামো গড়ি “জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

রোববার (১৩অক্টোবর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা বিভাগও উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়।

এ উপলক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণিল আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে র্যালিটি শেষ হয়।

পরে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দলের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া একটি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে আগুন নিভানো যায় সেটি ছাত্র/ছাত্রীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য দেখানো হয় প্রথম গ্যাস সিলিন্ডারে আগুন দেওয়া হয় পরে একটি বালতি দিয়ে সিলিন্ডারে মুখ আটকে দিয়ে আগুন নিভানো হয়।আগুন লাগলে কিভাবে আগুন নিভানো যায় সেটি দেখানো হয় ভিজা দুটি বস্তা দিয়ে আগুন নিভানো যায়।

দূর্যোগ প্রশমন দিবসে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আরিফুর রহমান, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টোশন অফিসার মো:সাদিকুর রহমান মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা রেডক্রিসেন্ডর যুব প্রধান কমল কৃষ দে, মাটিরাঙ্গা বন্ধু জুনিয়র এর সভাপতি মোঃ মামুনুর রশীদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,দূর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের পূর্ব হতে প্রস্তুত থাকতে হবে। আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রাক দুর্যোগ, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য। এ ক্ষেত্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্হিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ