৩০ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা পৌরসভায় দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি »

সারা বিশ্বে যেভাবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে তার থেকে রক্ষা পেতে দেশজজুড়ে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করা মাটিরাঙ্গা পৌরসভার ২০০০ কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে পৌর সভার থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের দুই হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভার সরকারি সাহায্যের পাশাপাশি মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীর সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,সাবেক মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো:তাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মো:আলা উদ্দিন লিটন,মাটিরাঙ্গা পৌরসভার সচিব অনিল কান্তি ত্রিপুরা, কাউন্সিলর মো. এমরান হোসেন,কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ, কাউন্সিউর মোহাম্মদ আলী, কাউন্সিলর মো. আলী হায়দার শিপন প্রমুখ।

করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে জনগণকে বাড়িতে আরো কিছুদিন থাকার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, সারা বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যারা ঘরে নিরাপদে রয়েছেন কর্মহীন শ্রমজীবি পৌরসভার ৯টি ওয়ার্ডের দুই হাজার পরিবারের মাঝে পৌরসভার সরকারি বরাদ্ধ ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় প্রত্যেক পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর মাধ্যমে বলে জানান মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন