১৯ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি  »

এাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা খাগড়াছড়ি জেলা এাণ অফিস ও জেলা প্রশাসন কৃর্তক পবিত্র ঈদুল-উল ফিতর ও পবিত্র মাহে রমজান উপলক্ষে মাটিরাঙ্গা পৌরসভায় গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মানবিক সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

চলমান লকডাউনের কারণে নিম্ন আয়ের কর্মহীন শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে মাননীয় প্রধানমন্ত্রী এ সহায়তা প্রদান করছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সরকার বরাবরই সাধারন মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, অর্থাভাবে কোন মানুষ উৎসব থেকে বঞ্চিত থাকবে না।

এসময় মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ রকিবুল হাসান, প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খোকন ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা মাটিরাঙ্গা পৌরসভার ৩ শতাধিক নিম্ন আয়ের হত দরিদ্র পরিবারের মাঝে নগদ ৫শ টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন