জসিম উদ্দিন জয়নাল »
উৎসব মুখর পরিবেশে চার স্তরের নিরাপত্তা বেস্টনীর মধ্য দিয়ে চতুর্থ ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে দুই প্রতিদ্বন্ধীকে পরাজিত করে জয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আ,লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মো. শামছুল হক। নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৭২৫ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের মেয়র নির্বাচিত হয়েছে তিনি।
১নং সংরক্ষিত নারী আসনে মায়না বেগম ২ হাজার ১ শত ৮৫ ভোট পেয়ে ৪র্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাহেদা আক্তার পেয়েছেন ২ হাজার ৫৫ ভোট।
২নং সংরক্ষিত নারী আসনে মনোয়ারা বেগম ২হাজার ২শত ৭০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আনেউ চৌধুরী নয়ন ১ হাজার ১ শত ৪০,খাদিজা বেগম ৭শত ৩৬ ভোট।
৩নং সংরক্ষিত আসনে এরই মধ্যে টানা ৪র্থ বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়নব বিবি।
১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এমরান হোসেন ৬ শত ৩৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাইফুল ইসলাম ৫শত৭৬, হানিফ মিয়া ৫৩,জামাল হোসেন ২৫ এবং আঃ আজিজ পেয়েছেন ১১ ভোট।
২নং ওয়ার্ডে মো. আলী ১ হাজার ২ শত ২৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। মোঃ সুমন পেয়েছেন ৫শত ৩৫ ভোট।
৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলা উদ্দিন লিটন ৫শত ৩৬ ভোট পেয়ে হ্যাটিক করেছেন সাইফুল ইসলাম ৩শত ৯১, কামাল উদ্দিন ২শত ৮৯ ভোট।
৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলমগীর হোসেন ৬শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাবুল হাওলাদার ৪শত ৪২, জালাল ২শত ৪৭ ভোট। নুরুল ইসলাম ২শত ৪৭, মোস্তাফা ৩শত ৭১ এবং হাবিবুর রহমান ২৩ ভোট পেয়েছেন।
রাকিবুল হাসান ৮শত ৭৪ ভোট পেয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আলী মিয়া ৪শত, আ. হামিদ ৮৮ ভোট পেয়েছেন।
৬নং ওয়ার্ডে সোহাগ ৬শত ৫৩ ভোট পেয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। হিমেল চাকমা ৩শত ২৬ ভোট, আবু বক্কর সিদ্দিক ১শত ২ এবং সুমন দে ৩২ ভোট পেয়েছেন।
মিজানুর রহমান খোকন ৪শত ৩৪ ভোট পেয়ে ৭নং এ কাউন্সিলর হয়েছেন। আলী হায়দার ভুঁইয়া শিফন ৩শত ৮০, ওমর ফারুক, ১শত ৯২ ও হারুন মিয়া ১শত ৪৭ ভোট পেয়েছেন।
৮নং এ তফিকুল ইসলাম ৬শত ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ওয়ালী উল্ল্যা ৩শত ১৮, নজরুল ইসলাম ভুইঁয়া ৩শত ৮, আলী হাসান নয়ন ২ শত ৩২, এস কে আলী ৯৪, হিরণ তালুকদার ৩৪, সোহেল রানা ২১ ভোট পেয়েছেন।
৯নং এ সফিকুল ৫শত ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। অহিদুল ইসলাম ৪শত ৭৪, সোহেল আফজাল ২শত ৭২, জালাল মজুমদার ১শত ৭৬, মাহাবুব-ই-রাব্বানি ১৮ ভোট পেয়েছেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো.রাজু আহম্মেদ বলেন, সকল স্তরের সহযোগীতায় বেশ শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভাবেই মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন শেষ হলো।
প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৩ জন মেয়র সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বাংলাধারা/এফএস/এআর










