২৮ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন এম এম জাহাঙ্গীর আলম

খাগড়াছড়ি প্রতিনিধি »

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার স্বতন্ত্র প্রাথী হিসাবে সাবেক মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, মেধাবি ছাত্রনেতা, যুব সমাজের অহংকার এম এম জাহাঙ্গীর আলম মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের হাতে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সহ -সভাপতি আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা মো:শাহিন, প্রস্তাবকারি জামাল মন্ডল, সমর্থনকারি মনি কুমার দে, আলী আশ্রাফ, দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।

মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র পদে নির্বাচিত হলে মাটিরাঙ্গা পৌর সভাকে সাধারণ জনগণের পৌরসভায় পরিণত করা হবে।

তিনি আরও বলেন, পৌরবাসীর মতামতের ভিত্তিতে পৌরসভার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। নিজেকে জনগণের জন্য উৎসর্গ করার ঘোষণা দেন তিনি।

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৩১টি পৌরসভায় ইভিএম-এ ও বাকি ২৫টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে। ভোট শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে মাটিরাঙ্গা পৌরসভার এবারের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন