২৫ মার্চ ২০২৬

মাতারবাড়িতে টাগশীপ ডুবি, চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে নির্মিতব্য মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন। তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণ কাজে কর্মরত ছিলেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা।

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

আরও পড়ুন