কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন তার বাবা। স্ত্রীকে (ছেলে বউ) মারধরে বাধা দেয়ায় পিতাকে এ ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁচামিয়ার ঘোনায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম (৬০)’র ছেলে আইয়ূব (২৮) এ হত্যাকান্ড ঘটান। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক ছেলে।
ঘাতকের স্ত্রী জোসনা বেগম বলেন, আমি একটি এনজিওতে চাকরী করি। অফিস শেষ করে এসে বাসায় ঢুকে ফ্রেশ হয়ে বসেছি। এমন সময় তখনই আমার স্বামী আইয়ূব মাতাল অবস্থায় ঘরে ঢুকে অহেতুক আমায় মারধর শুরু করে। তখন আমার শোর চিৎকারে আমার শ্বশুর এগিয়ে আসেন। আমাকে মারধরে ছেলেকে বাধা দেয়। এতে আমার স্বামী উত্তেজিত হয়ে প্রথমে তার বাবাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। পরে ছুরি দিয়ে কান ও গলা মাঝখানে আঘাত করে। এতে আমার শ্বশুর মাটিতে পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা গেলে হয়তো ওনাকে বাঁচানো যেত। কিন্তু আমার মাতাল স্বামী রক্তাক্ত শ্বশুরকে দুইঘন্টা ধরে ঘটনাস্থল হতে নাড়তে দেয়নি। একসময় সে বেরিয়ে গেলে প্রতিবেশীদের সহযোগিতায় শ্বশুরকে নিয়ে হাসপাতালের পথে রওয়ানা দেয়। পথেই তিনি মারা যান। শ্বশুর হত্যার বিচারের জন্য স্বামীর বিরুদ্ধে আমি মামলা করব।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, মরদেহ ময়নাতন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে ধরতে পুলিশের অভিযান চলছে।
বাংলাধারা/এফএস/এআর












