১৯ মার্চ ২০২৬

মাদক মামলায় পুলিশের এএসআই গোলাম মোস্তফা কারাগারে

বাংলাধারা ডেস্ক  »

নগরের চকবাজার থানায় র‌্যাবের দায়ের করা মাদক মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (সাময়িক বরখাস্ত) গোলাম মোস্তফাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণির আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। খবর: বাংলানিউজ

এএসআই গোলাম মোস্তফা নোয়াখালী জেলার চরজব্বার থানার চরহাসান সিকদার বাড়ির সাইদুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানায়, ২০২০ সালের ২১ অক্টোবর বিকেলে নগরের ওয়াসা মোড়ের হক লাইব্রেরির সামনে থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়েন রাঙ্গুনীয়া থানার কনস্টেবল মোশররফ হোসেন। পরদিন নগরের চকবাজার থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে র‌্যাব।

গত ১২ জানুয়ারি কনস্টেবল মোশাররফ হোসেন ও এএসআই গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাঈনুর রহমান।

গোলাম মোস্তফা কয়েকমাস পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে কর্মস্থল নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে হাজির হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন