২২ মার্চ ২০২৬

‘মাদক সম্রাট’ শাহাজাহান পুলিশের জালে ধরা

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে একশত লিটার দেশিয় চোলাই মদসহ শাহাদাত হোসেন ওরফে শাহাজাহান (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ জুলাই) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার আলী আহাম্মদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে ওসি কবির হোসেন জানান, দেশিয় মদ সরবরাহের এমন গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর থেকে ১’শ লিটার চোলাই মদসহ শাহাদাত হোসেন প্রকাশ শাহাজাহান নামের মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ