২১ মার্চ ২০২৬

মানবাধিকার সংস্থার লোগোযুক্ত গাড়ি থেকে ৬০ হাজার ইয়াবাসহ আটক ২

বাংলাধারা প্রতিবেদন »

একটি মানবাধিকার সংস্থার লোগোযুক্ত প্রাইভেট কারে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ কথিত ‘মানবাধিকার সংস্থার সভাপতি’ ও তার গাড়ি চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলা এলাকার শফি উদ্দিনের ছেলে মো. নাছিবুর রহমান প্রকাশ নাছিব (৪২) ও পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া এলাকার মো. আলমগীরের ছেলে মো. রাশেদ (২৭)।

এদের মধ্যে নাছিবুর রহমান প্রকাশ নাছিব নিজেকে সোসাইটি ফর এস্টাবলিমমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের ঢাকা জেলার সভাপতি পরিচয় দিয়েছেন এবং মো. রাশেদ তার প্রাইভেট কারের চালক।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, প্রাইভেট কারে সোসাইটি ফর এস্টাবলিমমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংগঠনের লোগোযুক্ত স্টিকার লাগিয়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় সংগঠনটির ঢাকার সভাপতি নাছিবুর রহমান প্রকাশ নাছিব ও তার গাড়ি চালক রাশেদকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মো. মাশকুর রহমান জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল তারা। এর আগেও একই কায়দায় আরও দুইবার কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে গিয়েছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ