২১ মার্চ ২০২৬

মানবিক পুলিশ

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে গঠন করা হয়েছে ‘মানবিক পুলিশ ইউনিট’।

এর মধ্য দিয়ে অসহায় রোগীদের সেবা ও আইনী সহায়তা দিতে কনস্টেবল শওকত হোসেনসহ আট পুলিশ সদস্যের দীর্ঘদিনের কার্যক্রম প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে।

মানবিক পুলিশ ইউনিট দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, এসব রোগীদের বিনামূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহ, অপারেশন করানো ও অপারেশন পরবর্তী পরিচর্যা, সুস্থ না হওয়া পর্যন্ত রোগীদের পরিচর্যা, অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় আইনী সহায়তা দিচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন