১৯ মার্চ ২০২৬

মানিকছড়িতে ছাত্রলীগের ছয় নেতা বহিস্কার

খাগড়াছড়ি প্রতিনিধি  »

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মানিকছড়ি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছয় ছাত্রলীগ নেতাকে দল থেকে ছয় মাস ও সাময়িক বহিস্কার করা হয়েছে।

শুক্রবার(০৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা ছাত্রলীগ কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. হিমেল হাসান ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম’কে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় আগামী ছয় মাসের জন্য ছাত্রলীগের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এছাড়া একই অপরাধে ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্রলীগের ৯নং ওয়ার্ডের সভাপতি মো. আবদুল্লঅহ পালোয়ান, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন রাতুল, ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, ৪নং তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলামসহ ইউনিয়ন কমিটির চার জনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন