বাংলাধারা প্রতিবেদন »
নগরীর মুরাদপুরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠান মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিক্স বিক্রয় করে আসছে যা মানব দেহের জন্য বিপদজনক। ব্যবসা পরিচালনার জন্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোন অনুমোদন নেই প্রতিষ্ঠানটির। সরলতার সুযোগ নিয়ে মানুষ ঠকানোর ধান্ধা বন্ধ করতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক।
জানা যায়, একজন কাস্টমারকে সদস্য হতে হলে ৭ হাজার টাকার ওষুধ সামগ্রী কিনতে হয়। ফলে নতুন কেউ যদি তার মাধ্যমে যোগ দেয় তাহলে তিনি ৫০০ টাকা কমিশন পান।অর্থাৎ সাইক্লিং পদ্ধতিতে এ ব্যবসা পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক জানান, প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিক্স বিক্রয় করে আসছে যা ডাক্তারে পরামর্শ ব্যতিরেকে মানব দেহের জন্য বিপদজনক। ওষুধগুলোর মধ্যে পাওয়ার সোর্স কিং, ভিটা পাওয়ার,ওমেগা ৩-৬-৯, হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল যা যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদ রোগ কমায় বলে দাবি করে এমএলএম এর মাধ্যমে ব্যবসা করে আসছে।
প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বিপুল ওষুধ জব্দ করা হয় বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












