মিরসরাই প্রতিনিধি »
করোনার কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার কবির আহম্মদ নিজামী।
মঙ্গলবার (৪ মে) উপজেলার মায়ানী ইউনিয়ন এলাকার ৫০০ জনকে নগদ ৫’শ টাকা করে দেওয়া হয়েছে।
এসময় ১৩নং মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার কবির আহম্মদ নিজামী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন সহ ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবির আহম্মদ নিজামী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অধীনে করোনাকালীন সময়ে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫০০ জনকে নগদ ৫’শ টাকা করে সহায়তা প্রধান করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












