১৪ মার্চ ২০২৬

মায়ের সহায়তায় মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত বাবা গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

খাগড়াছড়ি রামগড় উপজেলায় আদালত চত্তর থেকে মায়ের সহায়তায় মেয়েকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম ওরফে শিয়াল কাশেমকে নামে এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় । গত ২০ জুলাই নির্যাতনের শিকার মেয়ের চাচা ওমর ফারুক বাদী হয়ে মামলা করলে মেয়েকে ধর্ষণে স্বামীকে সহযোগিতার অভিযোগে এজাহারভুক্ত অপর আসামি মা মনোয়ারা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

রামগড় থানার ওসি তারেক মো. আবদুল হান্নান জানান, ঘটনার পর পুলিশ আসামি আটকের জোর চেষ্টার পর খাগড়াছড়ি আদালত চত্তর থেকে বিশেষ কৌশলে ছদ্মবেশে পুলিশ আবুল কাশেমকে গ্রেফতার করে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মায়ের সহযোগিতায় মাদরাসা পড়ুয়া নিজের মেয়েকে গত ২ জুলাই রাতে প্রথমবার ধর্ষণ করে কাশেম।

সর্বশেষ গত ১২ জুলাই গভীর রাতে ছোট ভাইবোন নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে আবারও ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় তাকে প্রাণনাশেরও হুমকি দেন বাবা-মা।

পুলিশ আরও জানায়, ১৪ জুলাই মেয়েটি তার চাচা ওমর ফারুককে বিষয়টি জানালে বৃহস্পতিবার রাতে মেয়ে ও তার মাকে থানায় নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়ে। মেয়েটি একাধিকবার তার বাবার দ্বারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে। এসময় তার মা-ও বিষয়টি স্বীকার করেন।

এরপর মাকে গ্রেফতার করা হলেও ধর্ষণে অভিযুক্ত বাবা পালিয়ে যান বলে পুলিশ জানায়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ