১৩ মার্চ ২০২৬

মাসের শেষে পাল্টে যাবে আবহাওয়া পরিস্থিতি

বাংলাধারা প্রতিবেদন »  

প্রকৃতিতে এখন বসন্ত। তবে শীতের প্রকোপ কিছুটা রয়ে গেছে। চলতি মাসের শেষের দিকে পাল্টে যেতে পারে এ পরিস্থিতি। মার্চের শুরু থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্তমানের চেয়ে বাড়বে দ্বিগুণ হবে তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতরের এক বার্তায় বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিক থেকে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।মার্চ মাসে বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি ও তীব্র কালবৈশাখী বজ্র-ঝড় এবং শেষের অন্যত্র হালকা থেকে মাঝারি কালবৈশাখী বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়া দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ