৩০ মার্চ ২০২৬

মাস্ক-পিপিই নিয়ে বন্দর কর্মকর্তাদের পাশে সাইফ পাওয়ারটেক

বাংলাধারা প্রতিবেদন »

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম বন্দর কর্মকর্তা, কর্মচারিদের পাশে দাঁড়িয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

বুধবার (১৩ মে) সকালে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের হাতে করোনাভাইরাস প্রতিরোধের এসব সরঞ্জাম তুলে দেন সাইফ পাওয়ারটেক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।

সাইফ পাওয়ারটেক লিমিটেড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে যারা প্রালঘাতী করোনাভাইরাস পরিস্থিতির এই মহাসঙ্কটে সেবা দিয়ে যাচ্ছেন তাদের জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেড’র পক্ষ ২৫পিস পিপিই, গ্লাভস ২০০পিস, সার্জিকেল মাস্ক ৫০০পিস, গগলস ২৫পিস, থার্মোমিটার ২৫পিস।

এইসব উপহারসামগ্রী চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মহোদয়ের নিকট হস্তান্তর করেন সাইফ পাওয়ারটেক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। ভবিষ্যতেও সহযোগিতার হাত অব্যাহত থাকবে বলে জানান সাইফ পাওয়ারটেক লিমিটেড’র পরিচালক।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন