১৯ মার্চ ২০২৬

‘মাস্ক লাগান, আমাদের বাঁচান, আপনি বাঁচুন, বিবিরহাটকেও বাঁচান’

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি »

‘মাস্ক লাগান, আমাদের বাঁচান, বিবিরহাটকে বাঁচান, আপনি বাঁচুন, মানুষকে বাঁচান।’

আজ (২রা এপ্রিল) ফটিকছড়ি উপজেলার পৌরসদরের বিবিরহাট বাজারে প্রায় প্রতিটি দোকানে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় বিবিরহাট বাজারের বনিক কল্যাণ সমিতির সভাপতি এস এম সোলাইমান কে। তিনি বাজারের বিভিন্ন হোটেল, রেষ্টুরেন্ট, মুদি দোকান, ফ্রুটের দোকান, সবজি দোকান সহ বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে সচেতনতার মূলক এই কর্মসূচী পালন করেন।

জানতে চাইলে তিনি বলেন- আমি দেশের নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে এই কাজ করছি। মাইকিং করেও মানুষকে সচেতন মূলক বার্তা পৌঁছে দিতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে, সরাসরি মানুষের কাছে গিয়েই যদি মানুষকে বলি তাহলে সচেতন হবে। আমি তাদের সচেতনতার জন্য বলছি- মাস্ক পড়ুন, দূরত্ব বজায় রাখুন, সরকারি বিধিবিধান মেনে চলুন।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজকের পরিসংখ্যান দেখাচ্ছে, দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০ জন। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন