২০ মার্চ ২০২৬

মাস্ক-হেলমেট না পরায় খাগড়াছড়িতে ২০ জনের জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি  »

সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য সরকারের দেয়া নির্দেশনা অমান্য করা, মাস্ক না পরা, সামাজিক দূরত্ব না মানায় ১৬ জনকে জরিমানা করেছে খাগড়াছড়ি জেলা ভ্রাম্যমান আদালত। এছাড়া মাটিরাঙ্গায় ৪ জন মোটর সাইকেল আরোহীর হেলমেট না থাকায় তাদেরও জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব জানান, সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মতে ১৬ জনকে ৫,৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।

তৃলা দেব বলেন, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের নির্দেশনা অনুযায়ী এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন