বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ গভর্নিং বডির সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. বিদ্যুৎ বড়ুয়া।
ডা. বিদ্যুৎ বড়ুয়া লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের সন্তান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে পরবর্তীতে সুইডেনের কারোলিন্সকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ও এমডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি অক্সফাম বাংলাদেশের মেডিক্যাল কনসালট্যান্ট হিসেবেও নিযুক্ত ছিলেন।
করোনা মহামারী মোকাবেলায় বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত করোনা বিশেষায়িত প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর প্রধান উদ্যোক্তা ও নির্বাহী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও ‘হোম হাসপাতাল’ এর প্রধান উদ্যোক্তা তিনি, যেটির মূল উদ্দেশ্য বাসায় পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া।
বাংলাধারা/এফএস/এআই












