৩০ মার্চ ২০২৬

মা দিবসে উইম্যান চেম্বারের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ‘করোনা মহামারীতে স্বাস্থ্য সুরক্ষায় মা’দের ভূমিকা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) বেলা ১ টায় এ সভার আয়োজন করা হয়।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর প্রাক্তন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী’র সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর উপাচার্য অধ্যাপিকা নির্মলা রাও, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা ৩১৫-বি ফোর এর গভর্নর লায়ন কামরুন মালেক, দ্যা কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উইম্যান এন্টারপ্রেনার কাউন্সিলের চেয়ারপার্সন মুক্তা নন্দিনী, প্রাক্তন সংসদ সদস্য সাবিহা নাহার বেগম, এফবিসিসিআই এর পরিচালক ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট শারিতা মিল্লাত, এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ইসমত জেরিন খান এবং এসোসিয়েশান অফ ফ্যাশন ডিজাইনার্স অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট মানতাসা আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ মুনাল মাহবুব। আলোচনা অনুষ্ঠানটি চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ফেসুবক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন