২৯ মার্চ ২০২৬

মা হারালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বাংলাধারা বিনোদন >>

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস। অপু বিশ্বাসের সহকারী সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

সামাজিক মাধ্যম ফেসবুকে মায়ের মায়ের মৃত্যু নিয়ে একটি পোস্ট করেন অপু বিশ্বাস। তিনি সকলের কাছে মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ