৪ মার্চ ২০২৬

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, এম কে মোটর ওয়ার্কশপকে ৪৩ লাখ টাকা জরিমানা

শাহ আব্দুল্লাহ আল রাহাত »

নিষিদ্ধ পণ্য ও মিথ্যা ঘোষণা দিয়ে অন্য পণ্য আমদানি করায় চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান এম কে মোটর ওয়ার্কশপকে ৪৩ লাখ ৫০ হাজার টাকা অর্থ দন্ড আরোপ করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।

গত ৬ জুন জাপান থেকে ২২ হাজার ৬ কেজি ওজনের ব্যবহারিত অটো পার্টস ঘোষণায় পণ্য আমদানি করে এম কে অটো পার্টস। পণ্যটি খালাসের লাখে সি এন্ড এফ এজেন্ট কেবি ট্রেডিং এন্ড কোম্পানি বিল অব এন্ট্রি দাখিল করেন। খালাসকালে চট্টগ্রাম কাস্টম হাউসের এ আই আর পণ্য চালানটি আটক করে কায়িক পরীক্ষা করে।

কিন্তু কায়িক পরীক্ষায় ঘোষণা মোতাবেক পণ্য সঠিক পাওয়া যায়নি। এছাড়া ঘোষণা থেকে অতিরিক্ত ৮’শ ৪৩ কেজি ৫০ গ্রাম বেশী পণ্য পাওয়া যায় এবং আমদানিকারক প্রতিষ্ঠানটি ব্যবহারিত হুইল আমদানি করেন যেটি আমদানি নিষিদ্ধ।

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে ২০ লাখ ৬৫ হাজার ৪’শ ১৪ টাকা ২৪ পয়সা রাজস্ব ফাঁকি দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।

এই বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল ইসলাম বিচার আদেশে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় ৪১ লাখ ৫০ হাজার টাকা এবং নিষিদ্ধ পণ্য আমদানি করার আরো ২ লাখ টাকাসহ মোট ৪৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ।

কমিশনার ফখরুল ইসলাম এই আদেশে আরো বলেন, জরিমানা প্রদান করে নিষিদ্ধ পণ্য ব্যবহারিত হুইল ব্যতীত বাকি পণ্য খালাস নিতে পারবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ