১৮ মার্চ ২০২৬

মিথ্যা ঘোষণা আমদানি, বন্দরে দুই কন্টেইনার সিগারেট জব্দ

বাংলাধারা প্রতিবেদক :::

চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মিথ্যা ঘোষণা আমদানিকৃত সিগারেট ভর্তি কন্টেইনারগুলো আটক করা হয়।

কুমিল্লা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল এন্ড ক্যামিক্যাল ফাইভার ইন্ড্রাস্ট্রি লিমিটেড মিথ্যা ঘোষণা এসব সিগারেট আমদানি করে। সিএন্ডএফ প্রতিষ্ঠান আলমগীর এন্ড সন্স লিমিটেড পণ্যগুলো খালাসের চেষ্টা চালায়।

মিথ্যা ঘোষণায় আমদানি করায় সেগুলো আটক করে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম।

সহকারী কমিশনার রেজাউল করিম বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্যগুলো জব্দ করা হয়েছে। এর বিরুদ্ধে কাস্টম আইন, মানি লন্ডারিং এবং ফৌজদারি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন