২২ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই তিন বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি বলেন, অগ্নিকাণ্ডের সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে ছুটে আসেন। তবে এর আগেই আগুনের লেলিহান শিখা তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ধান, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। সব হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন