১৫ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে ইউপি সদস্য থেকে সংসদ সদস্য হলেন নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নুরুল আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।

১৯৬৮ সালের ১ জানুয়ারি ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে জন্ম নুরুল আমিনের। পটিয়া আল-জামেয়াতুল ইসলামীয়া মাদরাসা থেকে কামিল পাশ করার পর তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত হন। ১৯৯৮ সালে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২০১৪ সালে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেও বিজয়ী হননি তিনি। এবার আবার বিএনপির মনোনয়ন নিয়ে বড় ব্যবধানে জয়ী হয়ে সংসদে প্রবেশ করলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৯ সাল থেকে স্থানীয় বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নুরুল আমিন বলেন, মিরসরাইবাসীর ভালোবাসা ও সমর্থন ছাড়া আজকের এই অর্জন সম্ভব হতো না। আমার দায়িত্ব হবে একটি নিরাপদ ও শান্তির মিরসরাই গড়ে তোলা। আমি সর্বোচ্চটুকু দিয়ে মানুষের জন্য কাজ করব।

আরও পড়ুন