মিরসরাই প্রতিনিধি »
‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ৭টি উপজেলায় নানমুখী কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে চতুর্থ দপায় বৃক্ষ রোপণ এবং বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু সৌজন্যে ছাত্রলীগ নেতা শামীমের উদ্যোগে ১০নং মিঠানালা ইউনিয়নের পাত্তারপুকুর এলাকায় জনসাধারণ এবং দোকানীদের মাঝে ঔষধি, ফলজ এবং বনজ সহ শতাধিক বৃক্ষ রোপণ এবং বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শামীম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজন সর্দার, ছাত্রলীগ নেতা নিশান, আলভি, সামিরসহ ওয়ার্ড ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মী।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












