৮ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহনকৃত কাভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে আগুন ধরে যায়।

গাড়ির চালক ও সহকারী লাফ দেয়। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানে মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) ছিল।

বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ