বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট সড়কের ইছামতি এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) এ প্রেরণ করা হয়েছে।
শনিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম- অলি আম্মদ (৪৫)। নিহত অলি আহম্মদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায়। দুর্ঘটনায় আহতরা হলেন, অটোরিকশার চালক তাজুল ইসলাম (৩০), যাত্রী মনির আহম্মদ (৫৫), সুফিয়া খাতুন (৬৫), নাছিমা আক্তার (৪৫), মেহেরুন নেছা (৬০) ও রাকিব (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ব্যস্ততম মুহুরী প্রজেক্ট আঞ্চলিক সড়কের ইছামতি এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৭ জন গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অলি আহম্মদ মারা যান। বাকি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে স্থানান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিনহাজ উদ্দিন রানা জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে অলি আহম্মদ নামে একজন মারা গেছে। বাকি ৬ জনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












