৩১ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ডাকাতি মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ফজলুল হক নামে (৩২) এক ডাকাতি মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

জানা গেছে, পরশু রাতে ফজলু্ল হক নিখোঁজ হয়। তিনি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেন বাদশার ছেলে। ফজলু খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন

ফয়জুল হকের বড় ভাই রেজাউল কারিমের ভাষ্য, তার ভাই মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন। গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশে বের হলে ফজলুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও কেউ ফোন বন্ধ ছিল।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, রোববার সকালে নিজতালুক এলাকার একটি ধানক্ষেত থেকে ফজলুর লাশ উদ্ধার করেছি। নিজ ফজলুর বিরুদ্ধে মিরসরাই থানায় ৩টি ডাকাতি মামলা রয়েছে। একটি মামলায় সাজাও হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ( চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন