১৪ মার্চ ২০২৬

মিরসরাইয়ে পূর্ব শক্রতার জের ধরে চারজনকে কুপিয়ে জখম

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে পূর্ব শক্রতার জের ধরে চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলো ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী হাসনে আরা বেগম (৫৫), পুত্র নিজাম উদ্দিন (৩৫), জিয়া উদ্দিন (২৬), নাহিমা আক্তার (১৯)।

আহত জিয়া উদ্দিন রক্তাক্ত অবস্থায় জানান, সোমবার সকালে তার বড় ভাই ঢাকা যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। তারা স্বপরিবারে এগিয়ে দিতে বাড়ির গ্রাম্য রাস্তার উপর আসলে সাহেবদীনগর গ্রামের সুমন, মামুন, হুমায়ুন কবির, স্বপন কবিরসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দা, ছুরি, রড, লাঠি নিয়ে তাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। পরে তাদের আর্তচিৎকারে স্থানীয়রা আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কোন ধরণের আইনী সহায়তা নিলে প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে ভর্তি করান।

তিনি আরো জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেন এবং মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কিছু পরীক্ষা দেন। আশংকাজনক জিয়া উদ্দিনের মা ও বড় ভাইকে উন্নত চিকিৎসা নিতে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিতে নির্দেশ দেন। জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর সি.টি স্ক্যান করার জন্য ফেনী শহরের শেভরন ক্লিনিক্যাল ল্যাবলেটরিতে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীরা বর্তমানে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গ্রামবাসী জানায়, দুই পক্ষের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছে। মৃত মজিবুর রহমানের জমি দখল করে আসছে দীর্ঘদিন ধরে মৃত শফিউল্লাহর ছেলেরা। মামলা মোকদমা হেরে গিয়েও জায়গা দখল ছেলে দিচ্ছে না। ক্ষমতার বলে জোর করে দখল করে আছে তারা। এ বিষয়কে কেন্দ্র করে এই জঘন্য ঘটনা ঘটায়। তারা নিজাম, জিয়াকে রক্তাত্ব করে ক্ষান্ত হয়নি, নিজামের মা ও জেঠাতো বোন নাহিমাকে ও রক্তাক্ত করেছে এবং তাদের সাথে স্লীলতাহানী করতে তারা একটুও চিন্তা করেনি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার এএসআই হাবিব উল্ল্যাহ জানান, হামলার ঘটনার একটি লিখত অভিয়োগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন