১৪ মার্চ ২০২৬

মিরসরাইয়ে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে পারিবারিক শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের ওয়াজউদ্দিন মাঝি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ততা হলেন, নুরুল আবছার ও তার ভাই আজমখাঁনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে নগদ দুই লাখ টাকা এবং ৭ভরি স্বর্ণালংকার ও সব মিলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত নুরুল আবছার।

নুরুল আবছার অভিযোগ করে বলেন আমার ছেলের বৌ ইচ্ছাকৃতভাবে আমার ঘরে আগুন দেয়। সকালে আমার স্ত্রীর সাথে ঝগরা বিবাদে লিপ্ত হলে এক পর্যায়ে সে বলে তোর এই ঘরে আমি আগুন লাগিয়ে যাবো।

জানা গেছে মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের নুরুল আবছারের ছেলে প্রবাসি আলতাফ হোসেনের সাথে দেড় বছর আগে বিয়ে হয় শাহেরখালী ইউনিয়নের ডোমখালি এলাকার নুরুল আবছারের মেয়ে জাকিয়া বেগমের। বিয়ের পর থেকে একের পর এক ঝগরা লেগেই থাকতো। আজ সে ঝগরার রেশ ধরে ঘরে আগুন লাগায় জাকিয়া বেগম।

আগুন লাগার একপর্যায়ে এলাকার গন্যমান্য ব্যাক্তি ও তার পিতা মাতার উপস্থিতিতে সে স্টাম্পে স্বাক্ষর সংবলিত স্বীকারোক্তি দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মায়ানী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল গনি। এসময় তিনি এলাকাবাসীর উপর সন্তোষ প্রকাশ করে বলেন, প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও সড়কের উপর বার (ভারী যানবাহন চলাচল না করার জন্য) কারণে গাড়ী আসতে পারেনি।

মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার তানভীর আহমেদ বলেন, আমাদের দুটি ইউনিয়ন খবর পাওয়ার সাথে সাথেই গিয়েছিল। কিন্তু আবুতোরাব মায়ানী ইউনিয়ন পরিষদের সামনে লোহার বার থাকায় গাড়ী সেদিকে যাওয়া সম্ভব হয়নি। অন্য সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেও একই চিত্র দেখা যসয়। ফলে সেখান থেকে ফিরে আসতে হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ