৩১ মার্চ ২০২৬

মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: শেফা ইনসান হাসপাতালকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় অবস্থিত শেফা ইনসান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এর ৪০ (খ) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ