মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে শাহরিয়ার মাহমুদ ইমন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
রোববার (২৮ জুন) মিরসরাইয়ের সুফিয়া রোডের বিশুমিয়া রোড় সড়কে মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক আরোহী নিহত হয়েছে।
নিহত শাহরিয়ার মাহমুদ ইমন (১৮) মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের শাহ্ আলম মেম্বারের পুত্র। আহত নাফিজ উদ্দীন শাহীন (১৮) আশঙ্কাজনক অবস্থায় (চমেক) মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে সন্ধ্যা ফেরার পথে তারা সুফিয়া রোড এলাকায় বিশুমিয়া রোড সড়কে বিপরীত দিক থেকে আসা সিএনজি সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইমন ঘটনাস্থলে নিহত হয়। অপর জন গুরুতর আহত হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে (চমেক) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












