মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবার।
সোমবার (২২জুলাই) উপজেলার জোরারগঞ্জ আইডিয়াল একাডেমি, ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, জনার্দনপুর উচ্চ বিদ্যালয়, নাহেরপুর উচ্চ বিদ্যালয়, ৩০নং দক্ষিণ নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাহেরপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা, পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ মারকাজুল উলুম মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামস্থ সংগঠন ‘১/২৪ সোস্যাল মুভমেন্ট’র সৌজন্যে এসময় ৩হাজার বনজ, ফলজ ও ঔষধি চারাগাছ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, রক্তিম পরিবারের সভাপতি বাহা উদ্দিন আকিফ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মান্নান, অর্থ সম্পাদক রাজিব দাশ, উপদেষ্টা শাহীন বিন আমীর, সিনিয়র সদস্য মিঠু তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রক্তিম পরিবারের সভাপতি বাহা উদ্দিন আকিফ বলেন, বিশ্ব উষ্ণায়ন বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ক্রমাগত জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষার মহান উদ্দেশ্যে সামাজিক সংগঠন রক্তিম পরিবারের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি।
পাশাপাশি মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার বনজ, ফলজ ও ঔষধি চারাগাছ বিতরণ করেছি। উক্ত কর্মসূচিতে সহযোগিতার জন্য সামাজিক সংগঠন ১/২৪ সোস্যাল মুভমেন্ট কে ধন্যবাদ জানাচ্ছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রত্যেক সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে বৃক্ষ রোপণ করার জন্য আহ্বান করছি।
বাংলাধারা/এফএস/এমআর












