মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে রাকিব হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই শিশুর বাবা বাদি হয়ে একজনকে আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত রাকিব হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের মোল্লা বাড়ি পুকুর পাড়ের মো. ইউছুপের ছেলে।
মামলায় ওই শিশু বাবা অভিযোগ করেন, গত ৩০ আগস্ট বিকালে তার মেয়ে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছে। এসময় তাদের পাশের বাড়ির রাকিব হোসেন তার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে রাকিবের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর মেয়ে ঘরে এসে অসুস্থ হয়ে পড়ে।
‘এক পর্যায়ে রাকিব তাকে ডেকে নিয়ে কি করেছে সবকিছু শিশুটি তার মাকে বলে। বিষয়টি সাথে সাথে ৪নন্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেনকে জানালো তিনি প্রথমে শিশুটি চিকিৎসা করানোর পরামর্শ দেন। এরপর শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। যা ফলে বিষটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে তাদের সময় লাগে।’ বলেন শিশুর বাবা।
মিরসরাই থানার পরিদর্শক দীনেশ দাশগুপ্ত জানান, শিশু ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা বাদি হয়ে একজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাধারা/এফএস/এএ












