১২ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ৪ হাফেজকে পাগড়ি ও সনদ প্রদান

চট্টগ্রামের মিরসরাইয়ে হেফজ সমাপ্তকারী ছাত্রদের মাঝে পাগড়ি ও সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাহফিজুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার হেফজ সমাপ্তকারী ৪ জন ছাত্রের মাঝে পাগড়ি ও সনদ বিতরণ করা হয়। এ.এম.এইচ. লতিফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আহসানুল আনোয়ার চৌধুরী মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আওয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ার পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী (তপন), ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য সচিব তারেক মেম্বারসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে হেফজ সমাপ্তকারী ৪ ছাত্রের মাঝে পাগড়ি ও সনদ প্রদান করেন অতিথিরা। পরে দেশ ও জাতির মঙ্গল এবং সবার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও পড়ুন