বাংলাধারা ডেস্ক:::
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাবিলদার বাসা বরইয়া গ্রামের দারবক্স ভূঁইয়া বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন কামরুল।
এসময় কামরুল হোসেন কামরুল ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
সোমবার (১২ জুলাই) সকাল ১১টায় ঘটনা এই অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাগজপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ওইদিন বিকালেই ছুটে যান এই নেতা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের একজন শাহরিয়া নাসিম রিসাদ বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাগজপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমার দাদা সুলতান আহমদ ও চাচা মোরশেদ আলম আহত হয়েছেন। আগুনে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের পর বিকালে ছুটে আসেন করেরহাট ইউনিয়নের মাটি ও মানুষের নেতা কামরুল হোসেন ভাই । এসময় তিনি আমাদের নগদ ৪০ হাজার টাকা সহায়তা দিয়ে অনেক বড় উপকার করেছেন। এই মুহূর্তে এটাই আমাদের সম্ভল।
ঘটনাস্থল পরিদর্শনকালে কামরুল হোসেন কামরুল আরও সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্রতিটি এলাকায় বিভিন্ন জনপ্রতিনিধির সাথে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। এছাড়া তিনি নিজের উদ্যোগেও এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। করোনার এই মহামারিতে এলাকার গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতেও থাকার অঙ্গিকার করেছেন।
আরও জানা যায়, কামরুল হোসেন কামরুল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে করেরহাট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা করবেন।
বাংলাধারা/এফএস/এআই












