২৭ মার্চ ২০২৬

মিরসরাইয়ে অননুমোদিত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের দোকানে অভিযান

মিরসরাই প্রতিনিধি  »

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসকে পুজিঁ করে তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। তার মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মুমূর্ষ রোগীদের জন্য চড়া দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগে বারইয়ারহাট পৌরসভায় একটি অননুমোদিত অক্সিজেন সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টায় পৌরসভার চিনকিআস্তানা এলাকার সৈয়দ আলীম উদ্দিন মাকের্টের আব্দুর রহিম পরিচালিত সামিয়া ট্রেডিংয়ে এই অভিযান চালানো হয়।

এসময় বারইয়ারহাট পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও দাম নির্ধারণ না থাকায় সামিয়া ট্রেডিংয়ের সত্ত¡াধিকারী আব্দুর রহিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়েছে।

বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বৃহস্পতিবার সকালে বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা দেলওয়ার হোসেন এমন অভিযোগ দেন আমার কাছে। আমি তাৎক্ষণিক বিষয়টি মিরসরাই উপজেলা প্রশাসনকে জানাই। এটি একটি অবৈধ অক্সিজেন সিলিন্ডারের দোকান। পৌরসভার কোন অনুমতি নেই।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান জানান, বারইয়ারহাট পৌরসভায় সামিয়া ট্রেডিংয়ের মালিক আব্দুর রহিম চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে বিকাল ৫টায় অভিযান চালানো হয়। এছাড়া এগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন নাকি মেডিকেল গ্রেড অক্সিজেন তা পরিক্ষার জন্য একটি অক্সিজেন সিলিন্ডার জব্দ করে ল্যাবে পাঠানো হয়েছে। যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন হয় তাহলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বারইয়ারহাট পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, বিস্ফোরক অধিদপ্তর ও দাম নির্ধারণ না থাকায় সামিয়া ট্রেডিংয়ের সত্ত¡াধিকারী আব্দুর রহিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপিস্থত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা সুবল চাকমা, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন ও জোরারগঞ্জ থানা পুলিশ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন