মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়ন বাঁশখালীর সফিউল্যাহর বাড়িতে আগুনে পুড়ে বসতঘর ও আসবাবপত্র ভস্মিভুত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাতে জোরারগঞ্জ থানাধীন ৫নং ওচমানপুর ইউনিয়নস্থ আজমপুর বাজারের দক্ষিণে বাঁশখালী গ্রামের তরবআলী মেস্তেরী বাড়ির মৃত সফিউল্যাহর বাড়িতে গভীর রাতে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। গভীর রাতে সকলের ঘুমের মধ্যে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ফলে নিজেদের জীবন রক্ষা ছাড়া কোন আসবাবপত্র রক্ষার পরিস্থিতি ছিলনা।
ওই পরিবারের মো. দেলোয়ার হোসেন বলেন, আমরা অনেক কষ্টে পরিবারের জীবন রক্ষা করেছি। আমাদের পরিবারের জীবন রক্ষা অনেকটা কষ্টকর হয়ে উঠেছিল। গভীনর রাতে হঠাৎ যখন আগুন দেখি তখন অর্ধেক ঘর পুড়ে গেছে।
তিনি আরো জানান, একমাত্র মাটি ছাড়া অবশিষ্ট কিছু নেই। তিনি দাবী করেন, কেউ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আমাদের এই সর্বনাশ করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, তাদের নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষ টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল হক মাস্টার জানান, তিনি অগ্নিকান্ডের ঘটনা শুনেছেন। চিকিৎসার প্রয়োজনে শহরে অবস্থানের কারনে তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। আগামীকাল মঙ্গলবার তিনি দেখতে যাবেন।
জানা যায়, ৫ নং ওচমানপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শাহ আলম ঘটনাস্থলে গিয়েছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জানান, তিনি অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছেন। খোঁজ খবর নিয়ে সহায়তার আশ্বাস দেন
বাংলাধারা/এফএস/টিএম/এএ












