২৭ মার্চ ২০২৬

মিরসরাইয়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের প্রসন্ন কুমার ভৌমিকের পুত্র সিআর নং ৮১-১৩ সাজা প্রাপ্ত আসামী বিষু ভৌমিক (৫৫), মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের কবির আহমদের পুত্র জিআর মামলা ১৩২-১২ সাজাপ্রাপ্ত আসামী মো. মামুন।

ওয়ারেন্টভূক্ত আসামী খৈইয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈইয়াছরা গ্রামের গোলালের রহমানের পুত্র নিজাম উদ্দিন প্রকাশ মিয়ন, পূর্ব খৈইয়াছরা গ্রামের নুর আহম্মদের পুত্র আবু তাহের ও সীতাকুণ্ড উপজেলার বগাচতর এলাকার আবুল বশরের পুত্র আলতাফ হোসেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মুজিবর রহমান বলেন, রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিআর মামলা নং ৮১-১৩ সাজাপ্রাপ্ত আসামী বিষু ভৌমিককে এক মাসের সাজা ও ২ লক্ষ ৪৬ হাজার ৫৭ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন