২১ মার্চ ২০২৬

মিরসরাইয়ে প্রেমিক যুগলের আপত্তিকর ছবি তুলে চাঁদাদাবী, আটক ২

মিরসরাই প্রতিনিধি »  

মিরসরাইয়ে প্রেমিক যুগোলের আপত্তিকর ছবি ও ভিডিও ধারনের পর ব্লাকমেইল করে চাঁদা দাবীর অভিযোগে দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের আবু তৈয়বের ছেলে নাজিম উদ্দিন (২৪) ও আবুল হাসেমের ছেলে মমিন (১৯)।

মিরসরাই থানা ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, গত ২৭ সেপ্টেম্বর মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী তার প্রেমিকের সাথে পাহাড়ে ঘুরতে যায়। আটককৃত বখাটেরা গোপনে তাদের কিছু ছবি তুলে ও ভিডিও করে। এরপর আটককৃতরা ছাত্রীর মায়ের মোবাইলে ফোন করে তাদের কাছে তার মেয়ের অশ্লীল ভিডিও রয়েছে বলে ৫০ হাজার টাকা দাবী করে। অন্যথায় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেওয়ার হুমকি দেয়।

এই বিষয়ে ওই ছাত্রীর মা রাহেলা বেগম মঙ্গলবার (২২ অক্টোবর) থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার দীনেশ দাশগুপ্তের নেতৃত্ব অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন