১৩ মার্চ ২০২৬

মিরসরাইয়ে বিয়ের ৪ মাস পর গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে বিয়ের চার মাস পর এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধুর নাম মাইমুনা মাহি (১৯)।

শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সাহেরখালীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোরের বাজার এলাকার বেলু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।

মাইমুনা খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক এলাকার মেহেরুল মুন্সী বাড়ির মৃত নিজাম উদ্দিনের মেয়ে। তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

মাইমুনা সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকার ভেলু ড্রাইভার বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে ইকবাল হোসেন রিপনের স্ত্রী।

জানা যায়, চার মাস পূর্বে মাইমুনার সঙ্গে রিপনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দুই মাস সংসার ভাল চলছিল। এপর তার পড়াশোনা নিয়ে শাশুড়ির সাথে মনমালিন্য শুরু হয়। এ কারণে স্বামী রিপনকে নিয়ে মাইমুনা আলাদ হয়ে যায়। শনিবার দুপুরে স্বামী-স্ত্রী দুইজনই একসঙ্গে দুপুরের খাবার খান। বিকালে স্বামী রিপন আছরের নামাজ পড়ে এসে দেখেন দরজা খোলা এবং ভেতরে গিয়ে দেখেন ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ