১৮ মার্চ ২০২৬

মিরসরাইয়ে মানসিক রোগীর রহস্যজনক মৃত্যু

মিরসরাই প্রতিনিধি :::

মিরসরাইয়ে আহমেদুর রহমান নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আহমেদুর রহমান ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মিধন আলী হাজী বাড়ির মরহুম নুর আহমেদের ছেলে।

মৃতের ভাগিনা রহিম ইবনে ছলিম জানান, তিনি অনেক আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতরাত থেকেই ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় মেম্বার মুসলিম উদ্দিনকে জানানো হয়। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে আহমেদুর রহমান মানসিক রোগী। তিনি নিজে নিজে কথা বলতো। সকালে বাড়ির পূর্ব দক্ষিণ কোনে আমগাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন আমাকে খবর দেয়। পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল হাসেম জানান, ধারণা করা হচ্ছে আহমেদুর রহমান (৮৫) নামে ওই বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে । সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন